প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শুভ বড়দিন উদ্যাপনের জন্য দুই কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা বেশি, অর্থাৎ তিন কোটি টাকা অনুদান দেয়ার নির্দেশ দিয়েছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপ অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তিন কোটি টাকা অনুদান দেয়ার বিষয়ে অনুমোদন প্রদান করেন।
২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপনের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়েছে, শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেয়ার প্রস্তাব করা হয়।
সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৬ সালেও বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ অর্থ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়।
তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেয়ার নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন