প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গুগল ছবির ও ভিডিও সংরক্ষণ পদ্ধতিতে পরিবর্তন এনেছে। আগে ব্যবহারকারীরা গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণের মাধ্যমে কম্পিউটারে থাকা নির্দিষ্ট ফোল্ডারের ছবি ও ভিডিও সরাসরি গুগল ফটোজে সংরক্ষণ করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে এই সুবিধা এখন থাকছে না।
এখন থেকে কম্পিউটার থেকে নতুন ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ করতে হলে সরাসরি গুগল ফটোজের ওয়েব সংস্করণ ব্যবহার করতে হবে।
গুগলের এই পরিবর্তন পুরোনো ছবি ও ভিডিওর ওপর কোনো প্রভাব ফেলবে না, যার ফলে আগে থেকে গুগল ফটোজে সংরক্ষিত ছবি বা ভিডিও হারানোর আশঙ্কা নেই। ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেগুলো আগের মতোই থাকবে।
এছাড়া, অতীতে গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে গুগল ফটোজে আপলোড করা ছবি ও ভিডিওও মুছে যাবে না। পরিবর্তনটি কেবল নতুন ছবি ও ভিডিও সংরক্ষণের পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য।
নতুন নিয়ম অনুসারে, গুগল ফটোজে ছবি বা ভিডিও সংরক্ষণ করতে প্রথমে ওয়েব ব্রাউজার থেকে গুগল ফটোজে প্রবেশ করে নিজের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর ছবি যোগ করার অপশন থেকে ‘ফোল্ডার সংরক্ষণ’ নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় অনুমতি দিলে সেই ফোল্ডারের ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ শুরু হবে। এটি গুগল ফটোজের ওয়েব সংস্করণের মাধ্যমে করতে হবে।
যারা নিয়মিত কম্পিউটারে ছবি ও ভিডিও সংরক্ষণ করে সেগুলোর ব্যাকআপ গুগল ফটোজে রাখেন, তারা অধিক সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে যারা ক্যামেরা বা মুঠোফোন থেকে ছবি কম্পিউটারে নিয়ে সেগুলোর ব্যাকআপ রাখেন বা পুরোনো ছবি-ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ করেন।
এছাড়া, গুগল ড্রাইভে আগে থেকে থাকা কোনো ছবি বা ভিডিও হারাবে না। গুগল ফটোজে সংরক্ষিত পুরোনো ছবিও নিরাপদ থাকবে। শুধুিকল্পে, গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে নতুন করে ছবি ও ভিডিও গুগল ফটোজে পাঠানোর সুবিধাটি বন্ধ করা হয়েছে।
গুগল ফটোজে নতুন ছবি ও ভিডিও সংরক্ষণ করার আগে অ্যাকাউন্টে পর্যাপ্ত স্টোরেজ খালি আছে কি না, তা দেখে নেওয়া জরুরি। কারণ গুগল ফটোজে সংরক্ষিত ছবি ও ভিডিও গুগল অ্যাকাউন্টের নির্ধারিত স্টোরেজ ব্যবহার করে। মূল্যবান ছবি বা ভিডিও সংরক্ষণ করার আগে অ্যাকাউন্টে কতটা জায়গা খালি রয়েছে তা যাচাই করে নেওয়াই ভালো।
সব মিলিয়ে, গুগলের নতুন নিয়মে পুরোনো ছবি-ভিডিও হারানোর কোনো ঝুঁকি নেই। তবে যারা নিয়মিত গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করেন তাদের গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণের পরিবর্তে সরাসরি গুগল ফটোজের ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন