প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লা (৬০) সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী কোবাত শেখের বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সিদ্দিক মোল্লা সিরাজদিখান উপজেলার পশ্চিম কোলা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশের তথ্য মতে, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার সময় সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জায়গা-জমিসংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন মো. ইলিয়াস মোল্লাকে (৫০) মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে ২০ জুন রাত ৮টা ৫ মিনিটে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলার নিবন্ধন করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার রাত ১২টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী কোবাত শেখের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, এবং প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ব্যবস্থাপনা সম্পর্কে জানান, এর আগে এ হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া প্রধান আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন