প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী কোনো গণতান্ত্রিক দল নয়। তারা একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায় এবং শরিয়াভিত্তিক একটি ইসলামিক রাষ্ট্র গড়ার পরিকল্পনা করছে। এতে দেশের মানুষের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই।
ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের সময় তিনি উল্লেখ করেন, ‘আমাদের দেশের মানুষ একটি উদারপন্থি রাজনীতি করতে চায়। ধর্মে যারা বিশ্বাস করেন, তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ নয়।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরিয়েছি। কিন্তু আমাদের সামনে আবার নতুন একটি শক্তি যেমন উঠে এসেছে। ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল ১৯৭১ সালে স্বাধীনতায় বিশ্বাস করেনি, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। সেই দলটিই আজকে এমনভাবে মানুষকে ভুল বুঝিয়ে ভোটব্যাংকে হাত দিতে চলেছে। এই বিষয়গুলোকে ঠিক করার দায়িত্ব আপনাদের রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে কাজ করতে চান। আজকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই বিভ্রান্তিকে রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘তারা আন্দোলন করার চেষ্টা করছে। বলা হচ্ছে, জুলাই সনদ আমরা মানি না। আমরা গণভোটের রায়কে বাদ দিয়েছি। অথচ জুলাই সনদের প্রতিটি পাতায় কথাগুলো পরিষ্কার করে বলা আছে এবং রাজনৈতিক দলগুলো তা মেনেছে। যারা নির্বাচনে জয়ী হবে, তারা তাদের ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পালিত হবে। সুতরাং আমরা ম্যান্ডেট পেয়েছি। আমরা জনগণের সামনে ইশতেহারে যা বলেছি, তা পূরণ করতে চাই। প্রতিটি জায়গায়, প্রতিটি কথায় আমরা জুলাই সনদকে মেনে চলছি। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা অবশ্যই পূরণ করব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন