প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গলাচিপা উপজেলার দুরারোগ্য রোগে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সহায়তার চেক এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ৬৭ জন উপকারভোগীর হাতে চেক এবং শুকনো খাবার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মারিয়া আক্তার নুর, গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমাজের অসহায়, দরিদ্র এবং দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি এবং সামাজিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তারা মানবিক সহায়তার এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এই সময় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন