প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ১০ জুলাই) জুমার নামাজের ইমাম হিসেবে এবং খুতবা প্রদানকারী যারা থাকবেন, তাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত দুই শায়খ। এই তথ্যটি মসজিদে হারাম কর্তৃপক্ষ জানিয়েছে।
মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন সুপরিচিত ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত। তার সুললিত তেলাওয়াত মুসুল্লিদের মনে গভীর মুগ্ধতা সঞ্চার করে।
১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় তার জন্ম। শায়খ উসামা ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮২ এবং ১৯৮৮ সালে।
তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদ এ হারামের ইমাম ও খতিব হিসেবে কাজ করেছিলেন। ১৯৯৭ সাল থেকে তিনি নিজেও মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োজিত রয়েছেন। একইসাথে, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করছেন।
মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন এবং মক্কাতেই বেড়ে ওঠেন। সেখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সূচনা ঘটে। তার বংশওতাইবা গোত্রের সঙ্গে সম্পর্কিত।
তিনি খুব অল্প বয়সে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হন। এর পর ১৩৮৯ হিজরিতে শরিয়া বিজ্ঞান অধ্যয়ন করতে আল-আরকাম ইনস্টিটিউটে ভর্তি হন। ১৪০৪ হিজরিতে তিনি কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। ১৪১০ হিজরিতে তারাবিহ নামাজের ইমামতির জন্য তাকে মসজিদে হারামে নিযুক্ত করা হয়। চার বছর ধরে তিনি সেখানে নামাজের ইমামতি করেন। ১৪১৪ হিজরিতে তিনি মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। সূত্র: ইসলামিক ইনফরমেশন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন