প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ একটি সুবিধা নিয়ে এসেছে। এখন দুইটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ছবি, ভিডিও, কনট্যাক্ট অথবা অন্য কোন ফাইল শেয়ার করা অনেক সহজ হবে। এর জন্য বারবার ভিন্ন ভিন্ন অপশন খুঁজতে হবে না। ফোন দুটিকে একত্রে এনে টাচ করলে ফাইল পাঠানোর প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে।
নতুন এই সুবিধার নাম হচ্ছে ‘ট্যাপ টু শেয়ার’। এটি গুগলের কুইক শেয়ার ব্যবস্থার একটি নতুন ফিচার। এই সুবিধা কাজ করবে অ্যাপলের এয়ারড্রপের মতো।
কী হচ্ছে ‘ট্যাপ টু শেয়ার’? অ্যান্ড্রয়েড ফোনে ফাইল পাঠানোর জন্য আগে থেকেই কুইক শেয়ার বিদ্যমান ছিল। কিন্তু নতুন ট্যাপ টু শেয়ার পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি অনেক বেশি সোজা করা হয়েছে। ফোনে থাকা ছবি, ভিডিও, কনট্যাক্ট, লোকেশনের লিঙ্ক কিংবা অন্য প্রয়োজনীয় ফাইল দ্রুত অন্য ফোনে পাঠানো সম্ভব হবে। এর জন্য দীর্ঘ সময় ধরে সেটিংস খোঁজারও প্রয়োজন পড়বে না।
তবে সব অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা এখনও পাওয়া যাচ্ছে না। নির্বাচিত কিছু নতুন এবং তুলনামূলক সাম্প্রতিক ডিভাইসে এই ফিচারটি চালু করা হয়েছে। পিক্সেল ৬ এবং পরবর্তী কিছু মডেলে অ্যান্ড্রয়েড ১৭-এর মাধ্যমে এই সুবিধা গ্রহণ করা যাচ্ছে। স্যামসাংয়ের কিছু সাম্প্রতিক ডিভাইসেও এই ফিচারটি দৃশ্যমান হচ্ছে।
কীভাবে কাজ করবে এই ফিচার? ট্যাপ টু শেয়ার ব্যবহার করা বেশ সহজ। প্রথমে যে দুটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফাইল পাঠানো হবে, সেগুলোকে আনলক করতে হবে। এরপর উভয় ফোনকে একে অপরের কাছে আনতে হবে। তারপর, যখন দুই ফোন পরস্পরের সঙ্গে টাচ করবে, তখন ট্যাপ টু শেয়ার সক্রিয় হয়ে যাবে। এরপর কোন ছবি, ভিডিও, কনট্যাক্ট অথবা অন্যান্য ফাইল পাঠানো হবে তা নির্বাচন করা যাবে। প্রয়োজনীয় অনুমতি দেওয়ার পর শেয়ারিং শুরু হবে। ফাইল পাঠানো শেষের পরে ফোন দুটি আলাদা করে নিলেই সংযোগ শেষ হয়ে যাবে। অর্থাৎ কাজ শেষে আলাদা করে সংযোগ বন্ধ করার সমস্যা থাকছে না।
যারা এই সুবিধাটি ব্যবহার করতে চান না, তারা চাইলে ট্যাপ টু শেয়ার বন্ধ করে রাখতে পারবেন। এজন্য ফোনের সেটিংসে গিয়ে গুগল অপশনটি নির্বাচন করতে হবে। এরপর কুইক শেয়ার এ গিয়ে ট্যাপ টু শেয়ার অপশনটি খুঁজে সেটি বন্ধ করা যাবে।
গুগল জানিয়েছে, ট্যাপ টু শেয়ার শুধুমাত্র কিছু নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ধীরে ধীরে আরও অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা চালু করা হবে। ফলে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ফোনে ছবি অথবা ফাইল পাঠানোর ক্ষেত্রে কুইক শেয়ার আরও সহজ এবং দ্রুত হয়ে উঠতে পারে। বিশেষ করে কাছাকাছি থাকা দুটি ফোনের মধ্যে মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় ফাইল পাঠানো এই নতুন ফিচারের মাধ্যমে বেশ সহজ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন