প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শোবিজের দুনিয়ায় একাধিকবার প্রেমের গুঞ্জনে নাম জড়িয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। নিজের ব্যক্তিজীবন, ভালোবাসা ও সম্পর্ক নিয়ে এতদিন তিনি প্রকাশ্যে কোনো উত্তর দেননি। তবে এবার সেই প্রসঙ্গে তিনি মুখ খুলেছেন।
একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে দীঘি ব্যক্তিজীবন, ভালোবাসা ও সম্পর্ক প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। নায়িকার কাছে তার প্রেমজীবন সম্পর্কে জানতে চাইলে দীঘি জানান, "আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি, সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।"
এক্ষেত্রে এর কারণটি ব্যাখ্যা করে তিনি বলেন, "স্কুলজীবন থেকেই পরিবারের কড়া নজরদারিতে বড় হয়েছি। ক্লাস সিক্সে ওঠার পর থেকেই আমার চলাফেরায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে আমার খোঁজখবর নিতেন। এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতাম না।"
দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ কিংবা মানসিক পরিসর কোনোটিই তৈরি হয়নি।
ক্যারিয়ারে একসময় তার সম্পর্কে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে তিনি সেগুলোকে শুধুমাত্র গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। দীঘি জানিয়েছেন, "তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে প্রেমের গুঞ্জনের কোনো ভিত্তিই নেই। কারণ তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন