প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের সাথে অনিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রটির দুটি কক্ষে বসা নিয়মিত পরীক্ষার্থীদের কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল।
পরীক্ষা শেষে লিখিত প্রশ্নপত্রগুলোর সাথে মিলিয়ে দেখার পর বিষয়টি নিশ্চিত হন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
কেন্দ্রটির দুই কক্ষে সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজ এবং ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার বিষয়ে কেন্দ্র সচিব এবং কলেজের অধ্যক্ষ এস এম আসাদুল ইসলাম বলেন, যে প্রশ্নপত্রেই পরীক্ষা নেয়া হোক, সেই প্রশ্নপত্রের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এই সমস্যাটি নিয়ে শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে।
এদিকে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসানোর কথা ছিল। পাশাপাশি প্রশ্নপত্র বিতরণের আগে তা যথাযথভাবে যাচাই বাছাই করে বিতরণের নির্দেশনাও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন