প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপে টানা দুটি শিরোপা জেতার জন্য আর্জেন্টিনা ছিল মিশনে। ফাইনালে স্পেনের কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়। এরপর থেকেই জাতীয় দলের আবেগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিতর্কিত মন্তব্য আসতে শুরু করে। এর পাশাপাশি বিদ্বেষ ছড়িয়ে ভুয়া খবরও ছড়ানো হচ্ছে। এসব দেখে মেসির স্ত্রী আন্তোনিও রোকুজ্জো ক্ষোভে ফুসছেন।
সম্প্রতি আর্জেন্টিনায় জীবনযাপনের আবেগ নিয়ে সাংবাদিক কনি আনসালদি একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। তার এই পোস্ট রোকুজ্জো শেয়ার করেছেন।
রোকুজ্জো পোস্টে বলেন, আর্জেন্টিনা পরিবারের সদস্যদের মতো: আমাদের নিজেদের মধ্যে একে অপরকে গালিগালাজ করতে দিতে পারি। কিন্তু যদি বাইরের কেউ এসে আমাদের নিয়ে কিছু বলে, তাহলে আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব।
এর আগে সোমবার মেসির প্রতি তার ভালোবাসা তুলে ধরে রোকুজ্জো একটি পোস্ট দিয়েছিলেন। তিনি বলেন, তুমি সবসময় সেরা থাকবে। এটি শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং কারণ তুমি তোমার সত্তা থেকে বেরিয়ে আসনি। যে কারণে কিছু ঘটুক না কেন, তুমি হাল ছাড়োনি। তুমি শেষ পর্যন্ত লড়াই করেছ এবং শেষ সেকেন্ড পর্যন্ত নিজের সর্বস্ব দিয়েছ। সেই শক্তি, সেই মানসিকতা এবং বারবার উঠে দাঁড়ানোর মনোভাব তোমাকে অনন্য করেছে।
তিনি উল্লেখ করেন, সাফল্য কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে আসে, প্রত্যেকদিন এটি তুমি আমাদের শিখিয়েছ। এজন্য ধন্যবাদ। আমাদের সন্তানদের জন্য তুমি সেরা দৃষ্টান্ত এবং লাখো মানুষের অনুপ্রেরণা। তোমার প্রতি আমার শ্রদ্ধা ভাষায় প্রকাশ করা যাবে না। এই জীবনে তোমার পাশে থাকতে পারায় আমি গর্বিত। তোমাকে অনেক ভালোবাসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন