প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্রধারী ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক রবিউল আলম এক যৌথ বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে। হামলার সময় ছাত্রদলের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় অবস্থান নেয়। সাংবাদিকরা দেশীয় অস্ত্র বহনের দৃশ্য ধারণ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ অন্তত ৭/৮ সাংবাদিক আহত হন। গুরুতর আহত জাহিদুল ইসলামের মাথায় আঘাত লেগেছে বলেও গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভিডিও ধারণ করতে এগিয়ে গেলে দৈনিক সমকালের প্রতিনিধিকে লাঠি দিয়ে মারধর করা হয়। আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মোবাইল ফোন কেড়ে নিতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয় এবং একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয়। পরে ঘটনাস্থলে অন্যান্য সাংবাদিকরা উপস্থিত হলে দ্য ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধির ওপরও ‘সন্ত্রাসী কায়দায়’ হামলা চালানো হয়।
নেতৃবৃন্দ জানান, এটি কেবল গর্হিত কাজ নয় বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং কণ্ঠরোধের একটি দুরভিসন্ধির অংশ। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা, হুমকি দেওয়া এবং পেশাগত কাজে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতার মৌলিক অধিকারের পরিপন্থি এবং সরাসরি ফৌজদারি অপরাধ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় উঠে এসেছে, যা গভীর উদ্বেগ প্রকাশ করছে।
ইবিরিইউ অবিলম্বে হামলার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের দেওয়া তিন দফা দাবির প্রতি সম্মান জানিয়ে স্বাধীন ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে।
ইবিরিইউ মনে করে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কেবল দুঃখপ্রকাশ বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস যথেষ্ট নয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। রাষ্ট্রীয় বিচারহীনতার দীর্ঘসূত্রিতা ও দলীয় সাংগঠনিক ব্যবস্থা না থাকায় বারংবার হামলা করার দুঃসাহস পাচ্ছে নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন