প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের নিকলীতে হাওরে গোসল করতে নেমে নিখোঁজের ৪০ ঘণ্টা পর শফিকুল ইসলাম তুলু নামে একজন পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শফিকুল ইসলাম তুলু গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নৌভ্রমণে নিকলী হাওরে বেড়াতে আসেন শফিকুল। হঠাৎ কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিনি তলিয়ে যান। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তীব্র স্রোত ও অন্ধকার নেমে আসায় প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়।
রোববার সকালে কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নিকলী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন