প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যাই হোক, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মেনে নেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে তিনি এ কথা বলেন।
ট্রাম্প মন্তব্য করেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব।’
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ খবর অনুযায়ী, প্রতিনিধি পরিষদে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১৪০ জন প্রার্থী জয় লাভ করেছেন। এছাড়া, তারা আরও ৯৭টি আসনে এগিয়ে আছেন। অপরদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৯৪। তারা আরও ৭০ আসনে এগিয়ে রয়েছেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে।
এছাড়া, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফলেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে। এ পর্যন্ত দলটির ৪৯ জন প্রার্থী জয় পেয়েছেন, আর রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৮। পাশাপাশি, ডেমোক্র্যাটদের ৩ জন ও রিপাবলিকানদের ৭ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ১টি আসনের ফলাফল ঘোষণা এখনো বাকি।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন