প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার হয়েছে। এ সময়ে ৪১ টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য প্রদান করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগের ৪০ জন, লালবাগ বিভাগের ২৬ জন, ওয়ারী বিভাগের ৫৫ জন, মতিঝিল বিভাগের ২৫ জন, তেজগাঁও বিভাগের ৬৪ জন, মিরপুর বিভাগের ৮৫ জন, গুলশান বিভাগের ৩২ জন, উত্তরা বিভাগের ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগের ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল, ৩৩০ টাকা ও একজন ভুক্তভোগী।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন