প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাগুরা সদর উপজেলার শ্যামল কুমার বিশ্বাস (৫৫) নামে এক ব্যবসায়ী ইজিবাইকের চাপায় নিহত হয়েছেন। এই ঘটনায় ইজিবাইক চালকও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের শত্রুজিৎপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্যামল কুমার বিশ্বাস ওই এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি শত্রুজিৎপুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শ্যামল কুমার বিশ্বাস বাইসাইকেলে করে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শত্রুজিৎপুর বাজার এলাকায় একটি দ্রুতগতির ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়ব্রত বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শত্রুজিৎপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনায় একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন