প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপ থেকে ফুল তুলতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মৃত্যু হয়েছে নিলয় দাস (১৩) নামে এক স্কুলছাত্রের।
এই দুর্ঘটনাটি ঘটেছে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায়।
নিহত নিলয় দাস ছিল ষোলঘর এলাকার নির্মল দাসের পুত্র এবং ষোলঘর এ.কে.এস.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, নিলয় এক্সপ্রেসওয়ের মাঝের সড়কদ্বীপ থেকে পূজার জন্য ফুল সংগ্রহ করে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানিয়েছেন, নিলয় অসতর্কভাবে এক্সপ্রেসওয়ে পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়। হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন