প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্দেশ্যে এবং প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তিকে আরো সুদৃঢ় করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আনোয়ার হোসেন খোকন, যিনি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
বুধবার (১৫ জুলাই) রাতে রাজধানী মালদ্বীপের সি বিল্ডিং হলরুমে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান।
এদিন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ সভাপতি মো. হোসেন সুমন, মো. সহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মেল্লা, মো. আলমগীর মজুমদার, মো. বাবুল হোসেন, মো. অলতাফ হোসাইন ও মো. মুক্তার হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
এছাড়া কর্মী সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন