প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাজ্যের শৌখিন কৃষক গ্রাহাম ব্যারাট নিজের শখের বাগানে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন। তিনি প্রায় দেড় কেজি ওজনের একটি বিশাল আকৃতির ‘এলিফ্যান্ট গার্লিক’ উৎপাদন করে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
২৫ জুন ইংল্যান্ডের বার্কশায়ারের ওয়ারগ্রেভ নার্সারি প্ল্যান্ট সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাঁর উৎপাদিত সবজির ওজন ও মাপ যাচাই করা হয়। সেখানে দেখা যায়, তাঁর ফলানো ‘এলিফ্যান্ট গার্লিক’-এর ওজন ৩ পাউন্ড ১৩ দশমিক ৭ আউন্স (প্রায় ১ দশমিক ৭৫ কেজি) ছিল। এই রসুনটির ব্যাসও ছিল প্রায় সাড়ে ৭ ইঞ্চি। এই অবিশ্বাস্য সাফল্যের মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে ভারী ‘এলিফ্যান্ট গার্লিক’ উৎপাদনের স্বীকৃতি অর্জন করেন।
‘এলিফ্যান্ট গার্লিক’ সাধারণ বাজারে পাওয়া রসুনের তুলনায় প্রাকৃতিকভাবে আকারে বেশ বড় হয়ে থাকে। তবে গ্রাহাম ব্যারাটের উৎপাদিত রসুনটি আগের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
একই দিনে গ্রাহাম আরও একটি বিশ্ব রেকর্ড নিজের নামে লেখান। তিনি দশমিক ৯৮ আউন্স ওজনের একটি ‘সুইডিশ এয়ারলুম স্নো পি’ জাতের মটরশুঁটি উৎপাদন করে বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটির স্বীকৃতি অর্জন করেন।
এর আগে ২০২৫ সালের মৌসুমে তিনি চারটি গিনেস বিশ্ব রেকর্ড নিজ নামে গড়েছিলেন। সেবার তার উৎপাদিত ৬ পাউন্ড ৩ দশমিক ৫ আউন্স ওজনের ধুন্দুল (লুফা) বিশ্বব্যাপী সবচেয়ে ভারী ধুন্দুল হিসেবে স্বীকৃতি পায়। এছাড়া তিনি ৭ ইঞ্চি লম্বা মটরশুঁটি উৎপাদন করেও একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
অসাধারণ এই অর্জনের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে, শখের কৃষিকাজ সঠিক পরিচর্যা ও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে সক্ষম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন