প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী ২৬ অক্টোবর লন্ডনে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য এখনও প্রায় দেড় মাস বাকি থাকলেও, সম্ভাব্য বিজয়ী নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তুঙ্গে রয়েছে।
বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল এবার প্রকাশ্যে নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরেছেন, রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পর। তবে, বার্সেলোনার সাবেক ডিফেন্ডার আবেলারদো ফার্নান্দেজ ইয়ামালের এই আত্মবিশ্বাসী মন্তব্যকে ভালোভাবে নেননি।
মুভিস্টার প্লাসের এক অনুষ্ঠানে ইয়ামাল বলেছেন, এবারের ব্যালন ডি’অরের জন্য তার চোখে সেরা দুই খেলোয়াড় হলেন কিলিয়ান এমবাপ্পে এবং তিনি নিজে। স্প্যানিশ এই তরুণ নিজের অর্জন ও চলতি মৌসুমের সাফল্যের ভিত্তিতে পুরস্কারটি পাওয়ার যোগ্য বলেও মনে করেন।
আবেলারদো ইয়ামালের এমন মন্তব্যের সমালোচনা করেছেন। তার মতে, আত্মবিশ্বাসী থাকা দোষের নয়, কিন্তু সেটি প্রকাশ্যে এভাবে বলা উচিত নয়। আবেলারদো বলেন, ‘তুমি এটা মনে করতেই পারো, কিন্তু প্রকাশ্যে বলা উচিত নয়। আমার কাছে বিষয়টি ভালো লাগেনি, কারণ এতে তোমাকে ভালোভাবে উপস্থাপন করা হয় না।’
সাবেক বার্সা তারকার মতে, ইয়ামাল চাইলে আরও সংযত ভাষায় নিজের দাবিটি তুলে ধরতে পারতেন। তিনি বলেন, ‘তুমি বলতে পারতে, আমি হয়ত শক্তিশালী প্রার্থীদের একজন। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার কার হাতে উঠবে, সেটা তুমি নিশ্চিতভাবে জানো না।’
আবেলারদো, যিনি স্পেনের হয়ে ৫৪টি ম্যাচ খেলেছেন, নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে লিওনেল মেসির কথাও উল্লেখ করেছেন। তার দাবি, এত বড় তারকা হয়েও মেসিকে কখনো প্রকাশ্যে নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে এমন মন্তব্য করতে শোনা যায়নি।
আবেলারদোর ভাষায়, ‘লামিনের এই কথাগুলো আমার পছন্দ হয়নি। আমি কখনো মেসিকে এমন বলতে শুনিনি, অথচ সে ছিল ফুটবলের ঈশ্বর।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন