প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেষ ৩২-এর ম্যাচ খেলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে লিওনেল মেসিসহ গোটা আর্জেন্টিনা দল। মায়ামি এয়ারপোর্টে আলবিসেলেস্তেদের তল্লাশি করা হয়। একটি ফুটেজে দেখা যায়, বিমান থেকে নামার পরপরই তাদের লাগেজ খুলে দেখা হয় সবকিছু। এরপর মেসির সম্পূর্ণ শরীর তল্লাশি করার জন্য একটি চেয়ারে বসিয়ে দেয়া হয়।
বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে থেকেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে ফুটবল বিশ্বে সমালোচনা চলছিল। ইরানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি না দেওয়া, আফ্রিকার দেশগুলোর ফুটবলারদের অতিমাত্রায় তল্লাশির বিষয়টি নিয়ে বিতর্ক তৈরী হয়েছিল। এমনকি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ার মতো বিভিন্ন ঘটনায় আয়োজক দেশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার এইভাবে মেসির আর্জেন্টিনা দলও এমন কার্যক্রমের সম্মুখীন হলো।
বিশ্বকাপে আর্জেন্টিনা কানসাসে ব্যাজক্যাম্প করেছে। সেখান থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলার জন্য আলবিসেলেস্তেরা মায়ামিতে গিয়ে পৌঁছেছিল একদিন আগে। সেখানে গিয়ে তারা বিব্রতকর পরিস্থিতির শিকার হয়। মায়ামি এয়ারপোর্টে ঘটে যাওয়া ঘটনা এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
মায়ামি এয়ারপোর্টে মেসিদের বিমান নামার পরেই গোটা দলের ওপর কড়া তল্লাশি করা হয়, অনেকটা অপরাধীদের মতো। বিমান থেকে নেমেই তাদের সিকিউরিটি কার্যক্রমে অংশ নিতে হয়। একটি ভিডিওতে দেখা যায়, মেটাল ডিটেকটরের মাধ্যমে মেসির গোটা শরীর পরীক্ষা করা হয়। এরপর তার সতীর্থদের তল্লাশি কার্যক্রম দেখে হাসতে থাকেন ৮টি ব্যালন ডি’অর জয়ী তারকা। পরবর্তী সময়ে এলএম টেনের লাগেজ খুলে তল্লাশি করেন দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা, যদিও মেসি তাদের কাজে সম্পূর্ণ সহযোগিতা করেন।
এমন কার্যক্রমের ভিডিও নেট দুনিয়াতে আসার পর এটি ভাইরাল হয়ে যায় এবং সমর্থকরা এর কড়া সমালোচনা করেন। সাধারণ যাত্রীদের মতো বিশ্বসেরা একজন ফুটবলারের তল্লাশি করা ঘটনা অনেকের কাছে প্রথম ধারণার ব্যাপার। তাছাড়া আয়োজক দেশ হিসেবে ফুটবলারদের উপর বাড়তি কড়াকড়ি প্রশ্ন তৈরি করেছে। আফ্রিকার কিংবা ইরানের মত পরিস্থিতিতে এবার মেসিদেরও পড়ে যেতে হলো। ফিফা কি এসব বিষয়গুলো ঠিকভাবে দেখছে তা নিয়েও প্রশ্ন উঠছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন