প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
সরকার সম্প্রতি নতুন এই নির্বাহী কমিটি গঠন করেছে, যাতে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী কমিটিটি পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত ৮ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া, পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই নির্বাহী কমিটি ট্রাস্টের আইন ও বিধিমালা মেনে দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।
একই সঙ্গে, ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, নতুন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের গতিবিধি পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও হিসাব নিরীক্ষার দায়িত্বও পালন করবে এই কমিটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন