প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফুটবলের মঞ্চে কিছু বিদায় কেবল বিদায় নয়, বরং এক যুগের পর্দা নামানোর মুহূর্ত হয়ে দাঁড়ায়। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা যেন তেমনই একটি ক্ষণ। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে যার পায়ের জাদুতে বহু রাত রঙিন হয়ে উঠেছে, সেই জাদুকরকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না, এই বাস্তবতা মেনে নেওয়া ফুটবলবিশ্বের জন্য কঠিন হয়ে পড়েছে।
মেসির বিদায়ে সেই আক্ষেপ ফুটে উঠেছে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর কথায়। আর্জেন্টাইন মহাতারকার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, মেসিকে ছাড়া আগামী বড় আন্তর্জাতিক আসরগুলো আর আগের মতো হবে না।
সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেসি জানান, তিনি আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলবেন না। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার এই সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা তার কথাতেই প্রতিফলিত হয়েছে।
মেসি লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বিদায়ের সিদ্ধান্তে নিজের কষ্টের কথাও প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘এটি ছিল কষ্টদায়ক একটি সিদ্ধান্ত, যা এখনো আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে।’
তবে বিদায়ের মুহূর্তেও দেশের জার্সির প্রতি নিজের ভালোবাসা এবং দায়বদ্ধতার কথা স্মরণ করেছেন মেসি। তার কাছে আর্জেন্টিনা মানে শুধু ট্রফি জয়ের গল্প নয়; বরং প্রতিটি ম্যাচে দেশের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার একটি দীর্ঘ যাত্রা।
মেসির ভাষায়, ‘আমি সবসময় আমার সবকিছু দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে, যখন আমরা সবকিছু জিতেছি, তখন নয়; তার আগেও। এই জার্সির জন্য সবসময় লড়েছি এবং মাঠে নিজের সর্বস্ব দিয়েছি। ফুটবলের মাধ্যমে তোমাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে চেয়েছি।’
মেসির সেই বিদায়ী বার্তার নিচে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মরিনহো। ‘স্পেশাল ওয়ান’খ্যাত এই কোচ লিখেছেন, ‘একটি অসাধারণ ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’
এরপর মরিনহোর সবচেয়ে আবেগঘন উপলব্ধি আসে। মেসিকে ছাড়া ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসরগুলোর চেহারাই বদলে যাবে বলে মনে করেন তিনি।
মরিনহোর ভাষায়, ‘পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ তোমার অনুপস্থিতিতে আগের মতো হবে না।’
সাবেক পর্তুগিজ তারকা মরিনহোর এই কথায় যেন প্রতিধ্বনিত হলো কোটি ফুটবলপ্রেমীর মনের কথাই। কারণ মেসি শুধু আর্জেন্টিনার একজন ফুটবলার নন, তিনি নিজেই বিশ্বকাপের এক অধ্যায়। মাঠে তার বাঁ পায়ের ছোঁয়া ফুটবলপ্রেমীদের মাতিয়ে রাখে।
সূত্র :
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন