প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ২৪টি পদে বিভিন্ন স্তরের জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা এসব পদে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে বুয়েটের রেজিস্ট্রার কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদন গ্রহণের শেষ সময় ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদ ও বেতন
১. ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর—১টি, গ্রেড-১১, বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা।
২. মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি)—১টি, গ্রেড-১১, বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা।
৩. প্রধান সহকারী—১টি, গ্রেড-১২, বেতন ১১,৩০০–২৭,৩০০ টাকা।
৪. লাইব্রেরি সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী—১টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৫. রিপ্রোগ্রাফিক অপারেটর—১টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৬. ক্রাফট ইন্সট্রাক্টর—৪টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৭. অপারেটর মেকানিক—১টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৮. টেকনিশিয়ান গ্রেড-২—১টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৯. নার্সিং অ্যাসিস্ট্যান্ট—১টি, গ্রেড-১৫, বেতন ৯,৭০০–২৩,৪৯০ টাকা।
১০. এলডিএ কাম-কম্পিউটার অপারেটর—২টি, গ্রেড-১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।
১১. হিসাব সহকারী—১টি, গ্রেড-১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।
১২. সুপারভাইজার—১টি, গ্রেড-১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।
১৩. ল্যাব এটেনডেন্ট—৬টি, গ্রেড-১৭, বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।
১৪. সহকারী ইলেক্ট্রিশিয়ান—১টি, গ্রেড-১৭, বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।
১৫. রাজমিস্ত্রী—১টি, গ্রেড-১৭, বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।
১৬. লাইব্রেরি এটেনডেন্ট—২টি, গ্রেড-১৯, বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৭. সহকারী রাজমিস্ত্রী—১টি, গ্রেড-১৯, বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা।
১৮. এমএলএসএস—৬টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।
১৯. এটেনডেন্ট—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।
২০. সিকিউরিটি গার্ড—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।
২১. বেলম্যান—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।
২২. ভেহিক্যাল হেলপার—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।
২৩. মালী—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।
২৪. পরিচ্ছন্নতাকর্মী—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।
যেসব শর্ত মানতে হবে
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১ থেকে ১৪, ১৬ ও ১৮ নম্বর পদের জন্য শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিভাগের শর্ত শিথিলযোগ্য। তবে ২০১৫ সালের ১১ মে-এর পর বুয়েটে নিয়োগ পেয়ে ডিগ্রি অর্জনকারীদের জন্য এই শিথিলতা প্রযোজ্য হবে না।
চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র আবেদন করার সময় অনলাইনে আপলোড করতে হবে। ৬ ও ১৩ নম্বর ক্রমিকের পদে আবেদন অফিস বা বিভাগভিত্তিক করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৪ থেকে ১২ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
আবেদন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম ওয়েবসাইটের আবেদন গাইডলাইন মেনুতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের শেষ সময়
১১ নভেম্বর ২০২৬।
আবেদনসংক্রান্ত তথ্যের জন্য প্রয়োজনে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন