প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে ভিডিও তৈরির সময় শাওন মিয়া নামে এক কনটেন্ট ক্রিয়েটর গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাওন মিয়া (৩০) মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শাওন মিয়া সকালে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভিডিও বানাচ্ছিলেন। এ সময় তিনি মোটরসাইকেলের হ্যান্ডেল থেকে দুই হাত ছেড়ে চালানোর চেষ্টা করার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি নিজে দেখেছি, তিনি মোটরসাইকেল চালাচ্ছেন এবং দুই হাত ছেড়ে ভিডিও করছেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেছেন, শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাচ্ছিলেন। আজ একই ভিডিও করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সম্প্রতি অসুবিধা ছাড়াই বাড়িতে এসে ভিডিও বানানো শুরু করেন। এছাড়া, তিনি পাঁচ মাস আগে বিয়ে করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান বলেন, তাকে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। তবে, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন