প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা দক্ষিণ, ১৭ আগস্ট, ২০২৬ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ হবে মাদকমুক্ত এবং শান্তিময় একটি আবাসস্থল। বিএনপির মূলনীতিই হচ্ছে, তারা যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে।
আজ সোমাবার দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া গ্রামে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সমাজকে মাদকমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি উল্লেখ করেন, আপনাদের এলাকায় যাতে কেউ মাদকে আসক্ত না হয় এবং কেউ মাদক সেবন কিংবা বিক্রি না করে, সে ব্যাপারে কড়া নজর রাখতে হবে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মাদকের সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ঢাকা-২ নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা ভূমি দখলকারীর অস্তিত্ব থাকবে না। ঢাকা-২ আসনসহ পুরো বাংলাদেশকে একটি 'শান্তির নীড়'-এ পরিণত করাই সরকারের লক্ষ্য।
আমান উল্লাহ আমান উল্লেখ করেন, বিএনপি মূলত জনগণের সরকার, জনগণের পাশে থাকার সরকার এবং জনগণের সেবা করে।
যেকোনো উস্কানির মুখেও ধৈর্য ধারণ করে দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও শান্তি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীনভিউ সোস্যাল ডেভেলপমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীরা। পরে অতিথিরা প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে বৃক্ষরোপণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন