প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের ভাঙ্গায় আগুনের ফলে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় উপজেলার আলগি ইউনিয়নের হরিরহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। বাজারের ব্যবসায়ী হাশেম মিয়া, আজিজ মুন্সী ও পরেশের দোকান আগুনে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি এবং কাঁচামালের দোকানও অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও বলেন, স্থানীয়দের তরফ থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়, তবে অগ্নি লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় মালামালসহ দোকানগুলো পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার পূর্বেই তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কি কারণে বা কোথা থেকে আগুন লেগেছিল, তা এখনো জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন