প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জীবনের নতুন একটি বছরে পদার্পণ করায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। রবিবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যাতে অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়। একইসঙ্গে তিনি তাঁর আগামী জীবনে যেন সুখ, শান্তি ও বরকতে পূর্ণ হয়, সেই দোয়া করেছেন।
স্ট্যাটাসে লুবাবা বলেছেন, আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ানো সত্ত্বেও তাঁর সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি হওয়া।
তিনি আরও লেখেন, আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই—আল্লাহ যেন তাঁর অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।
নিজের জীবনের অবশিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর জন্যও দোয়া করেছেন লুবাবা। তিনি নিজের পরিবার ও সকল মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেছেন।
লুবাবার ভাষায়, হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টি আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।
স্ট্যাটাসের শেষ দিকে সবার কাছে দোয়া চেয়ে লুবাবা লেখেন, আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।
এর সঙ্গে তিনি রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি দোয়াটি উল্লেখ করে এর অর্থও লিখেছেন- ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন