প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে একজন গৃহবধূ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরের সময় নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী এবং বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, দুই দিন আগে তার বোন স্বামীর বাড়ি থেকে তাদের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে আনুমানিক ২টার দিকে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে যায়। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দেন এবং হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরিবার এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তাকে খুঁজে না পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। খুলনা থেকে আসা ডুবুরিরা উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চললেও বর্ণার সন্ধান মেলেনি।
নওয়াপাড়া নৌ পুলিশের ওসি রনজিত কুমার জানান, সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন