প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
এটি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে ঘটে।
নিহত মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের কন্যা।
পারিবারিক ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, কয়েক দিন আগে মরিয়ম তার মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে সে মায়ের পাশেই একটি ঘরে ঘুমিয়ে ছিল। মধ্যরাতের দিকে কোনো এক সময় একটি বিষধর সাপ তার শরীরে ছোবল দেয়। তবে শিশুটি বা তার পরিবার ঘুমন্ত অবস্থায় বিষয়টি বুঝতে পারেনি।
ভোররাতে শারীরিক অসুস্থতা ও প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে মরিয়ম কান্নাকাটি করতে থাকে। পরে স্বজনরা তার শরীর ও পায়ের চিহ্ন দেখে সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেন।
এরপর দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনা হয় বেশ কিছুটা দেরিতে। তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকরা বিষমুক্ত করার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রামাঞ্চলে বর্ষা ও এর পরবর্তী সময়ে বিষধর সাপের উপদ্রব উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। তাই ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং সাপে কাটলে সময় নষ্ট না করে অবিলম্বে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর ভরসা না করে নিকটস্থ হাসপাতালে নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন