প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গ্রিড নেটওয়ার্ককে শক্তিশালীকরণের জন্য প্রকল্পের আওতাভুক্ত নির্মাণ কাজ পরিচালনার প্রয়োজনীয়তা অনুযায়ী পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের তিনটি ১৩২ কেভি সঞ্চালন লাইনের জন্য পৃথক ও নির্দিষ্ট সময়ের জন্য শাটডাউন ঘোষণা করেছে। এর ফলে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে এবং আংশিক লোডশেডিং হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার (২৫ জুলাই) পিজিসিবির প্রকল্প পরিচালক কর্তৃক স্বাক্ষরিত একটি জরুরি অফিস আদেশের মাধ্যমে শাটডাউনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এই আদেশে উল্লেখ করা হয়েছে, রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র এলাকায় সিভিল নির্মাণকাজ চলছে। কাজটি নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা সময় ধরে রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইন বন্ধ থাকবে।
অন্যদিকে, বুধবার (২৯ জুলাই) থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইন শাটডাউনে থাকবে।
জরুরি ওই আদেশে আরও জানানো হয়েছে, শাটডাউন চলাকালে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারসমূহের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আংশিক লোডশেডিং হতে পারে। তবে নিয়ন্ত্রিত এলাকায় বিকল্প উৎস বা ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ গ্রহণের সুযোগ থাকলে, প্রয়োজন ও চাহিদার আলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
জাতীয় গুরুত্বপূর্ণ এই অবকাঠামোগত প্রকল্পের নির্মাণকাজ নির্বিঘ্নে শেষ করতে গ্রাহক, সাধারণ জনগণ ও জনপ্রতিনিধিদের আগাম অবহিতকরণ এবং প্রয়োজনে মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্য নেসকোর সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের বিশেষভাবে অনুরোধ করেছে পিজিসিবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন