প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জেলার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ ৬হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ হেলাল উদ্দীন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক বাসস’কে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত হেলাল উদ্দীন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মাটমালিয়াট এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে র্যাব-১২ এর কমান্ডারের নেতৃত্বে একটি দল কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ময়ানমোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৫হাজার ৪৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, এ ঘটনায় উদ্ধার আলামতসহ কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন