প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে এবং চোখ-মুখ বেঁধে আড়াই লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার ছোট ভাই সিয়াম খন্দকারকে অপহরণ করে। অপহরণের সময় ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তোলেন। পরে তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বাধা হয় এবং মারধর করা হয়। অপহরণকারীরা ভুক্তভোগীদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ ৬২ হাজার ২১০ টাকা ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর ডাকাতরা রাতে তাদের চোখ-মুখ বাঁধা অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এর পর ভুক্তভোগী ফাহাদ ধামরাই থানায় মামলা করেন। পরে ওই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন