প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ফলে মৃত্যুবরণ করেছেন দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ইকুয়েডরের গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি, তার স্ত্রী স্টেফানি কন্টুগি এবং অন্যান্য ৫ জন মার্কিন নাগরিক। তাঁরা সকলেই হেলিকপ্টারটির যাত্রী ছিলেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে অবস্থিত সামুবুরু জেলার মধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কেনিয়ার বেসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ (কেসিএএ) থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েেছে, যে হেলিকপ্টারটি দেশের উত্তরাঞ্চলীয় সংরক্ষিত বন লোইসাবা ওয়াইল্ডলাইভ রিজার্ভ থেকে রওনা হয়েছিল।
হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেটি হচ্ছে একটি পাহাড়ি এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রসের কেনিয়া শাখা। ঐ ছবি দেখে প্রতীয়মান হচ্ছে যে, হেলিকপ্টারটি মাটিতে ভূপাতিত হওয়ার পর তা থেকে আগুন ধারণ করেছিল। পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সেখানে পৌঁছাতে বিলম্ব ঘটেছে।
কেসিএএ-এর অধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে এএফপিকে জানিয়েছেন, হেলিকপ্টারে মোট ৮ জন ছিলেন। এর মধ্যে একজন চালক ও বাকি সাত জন যাত্রী ছিলেন। সকলেই নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে সামবুরু জেলার পুলিশ ডেভিড এনকোরোই এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনা ঘটার পর সেখানকার উদ্ধারকারী বাহিনী পাঠানো হয়েছিল। কিন্তু অন্ধকার, পার্বত্য এলাকা এবং দুর্ঘটনাস্থলের জটিল পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা আজ রাতের জন্য দেরিতে মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ তৎপরতা আবার শুরু হবে।
এদিকে বিধ্বস্ত হেলিকপ্টারটির যাত্রীদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি এবং তার স্ত্রী স্টেফানি কন্টুগি ছিলেন, এ বিষয়টি প্রথম নিশ্চিত করেন দেশটির পরিবহনমন্ত্রী রবার্তো লুকু। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় মন্ত্রী উল্লেখ করেছেন, মাইকেল এবং স্টেফানি খুব দ্রুত আমাদের ছেড়ে চলে গেছেন। এই ঘটনায় তাদের পরিবার, বিশেষ করে শিশু ও পিতা-মাতার জন্য তার চিন্তা প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন