প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্যারোলে সাড়ে ১১ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ নবী খোকা।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে জানাজা শেষে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দলটির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকাকে কড়া নিরাপত্তায় আবারও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
এর আগে ভোর ৪টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে। পরে বাদ জোহর উপজেলার চন্দনাইশ পৌরসভা ৪নং ওয়ার্ড মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তার বাবা নুর নবী সওদাগরের জানাজায় অংশ নেন তিনি।
মো. শাহাদাৎ নবী খোকার বাবা নুর নবী সওদাগর (৯০) রোববার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেয়ার জন্য মো. শাহাদাৎ নবী খোকারকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
পুলিশের একটি প্রিজনভ্যানে কড়া নিরাপত্তায় তাকে চন্দনাইশে নেয়া হয়। প্রিজনভ্যান থেকে নেমে বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মো. শাহাদাৎ নবী খোকা। তার কান্নায় উপস্থিত স্বজন ও অন্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় জানাজাস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, মো. শাহাদাৎ নবী খোকার বিরুদ্ধে ঢাকা ধানমণ্ডী থানায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেয়ার জন্য তাকে সাড়ে ১১ ঘণ্টা জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন