প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এনএসসি অ্যাক্টের ২৩ নম্বর ধারায় প্রত্যেকটি জাতীয় ক্রীড়া সংস্থার জন্য বার্ষিক আয়-ব্যয় সম্পর্কিত হিসাব বিবরণী এবং অডিট প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। তবে, বর্তমানে ৫২টি ফেডারেশনের মধ্যে মাত্র ১৪টি ফেডারেশন ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন জমা দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের এই আইন অনেক দিন ধরেই কার্যকর রয়েছে। এনএসসি ফেডারেশনগুলোকে আর্থিক জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব মো. আমিনুল ইসলাম ফেডারেশনগুলোর কাছে অডিট রিপোর্টের জন্য আবেদন করেছিলেন।
ফেডারেশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন জমা না দেওয়ার কারণে কিছুদিনের জন্য তাদের অনুদান স্থগিত করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই কড়াকড়ি অবস্থান তুলে নেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) তনময় ইসলাম সকল ফেডারেশন এবং এসোসিয়েশনকে ২০২৪-২৫ অর্থ বছরের ব্যয় বিবরণী ও অডিট রিপোর্ট অবিলম্বে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি ২০২৫-২৬ অর্থ বছরের অডিট প্রতিবেদন সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয় বিবরণী এবং অডিট রিপোর্ট কাবাডি, সাঁতার, শুটিং, ভলিবল, বাস্কেটবল, কুস্তি, জিমন্যাস্টিক্স, শরীর গঠন, বিলিয়ার্ড, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, মাউন্টেরিং, প্যারা অলিম্পিক এবং ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের অডিট ও আয়-ব্যয় এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন জমা দিয়েছে।
দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ফুটবল সরকারের কাছে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সুবিধা চেয়ে থাকে। কিন্তু, জাতীয় ক্রীড়া পরিষদে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। ফুটবল ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচের গেট মানির অর্থও দিতে পারেনি। ঐ ম্যাচগুলোর আয়-ব্যয় ফুটবল ফেডারেশন এখনও মিডিয়ার সামনে উপস্থাপন করেনি।
ফুটবলের পাশাপাশি আরচ্যারি, অ্যাথলেটিক্স, দাবা, কারাতে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিংসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফেডারেশনও জাতীয় ক্রীড়া পরিষদে আয়-ব্যয় বিবরণী এবং অডিট প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন