প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) বাহুবল উপজেলার সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। উদ্ধারের সময় তার পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। শুরুর দিকে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহত ব্যক্তি মো. রাজন আহমেদ (৩৫) ছিলেন সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের গন্দদন্ত্ব গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, রাজন ঢাকা থেকে ট্রেনযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি যখন বাহুবলের সাটিয়াজুরী এলাকায় পৌঁছান, তখন চলন্ত ট্রেন থেকে দুর্ঘটনাবশত নিচে পড়ে মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দাস লিখিত মেমোর মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার গ্রহণ করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) মো. রাশেদ পারভেজ ছায়িম। তিনি গণমাধ্যমের কাছে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন