প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবার সংরক্ষণ ও পরিবেশনের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তিনটি রেস্টুরেন্টকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ হাজার টাকা জরিমানা করা হয় ‘গ্র্যান্ড সুলতান’ রেস্টুরেন্টকে এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয় ‘গ্রিন চিলি’ রেস্টুরেন্টকে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে আখাউড়া উপজেলার সড়ক বাজার ও বাইপাস সড়ক এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়। এখানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
অভিযানের সময় সড়ক বাজারের ‘ভোজন বাড়ি’ রেস্টুরেন্টে দেখা যায় যে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজিং সঠিকভাবে না করা এবং পুরাতন খাবার মজুত রাখার জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একইসঙ্গে রেস্টুরেন্ট মালিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং নিরাপদ পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন