প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার দীর্ঘ সময় ধরে ত্রুটিপূর্ণ পানির পাইপলাইন সংস্কার না করার কারণে পৌরসভা এলাকার আড়পাড়া ও শিবনগর এলাকার বাসিন্দারা ব্যবহারযোগ্য পানির অভাবে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষকে স্থানীয়রা বিষয়টি অবগত করেও পাচ্ছে না কোনো সুরহা। কালীগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণীর এই পৌরসভায় জন গুরুত্বপূর্ণ বিষয়টি দীর্ঘদিন ধরে আমলে নিচ্ছে না পৌরসভার কর্তৃপক্ষ। পৌরসভার মেইন বাস টার্মিনাল সংলগ্ন স্থাপিত পাম্পের প্রধান পানি সরবরাহের পাইপ ফেটে পচা-কাদাযুক্ত দুর্গন্ধ পানি গ্রাহকদের লাইনে ঢুকে পড়ছে। পানির এই পাম্পটির প্রধান পাইপ মোটর শ্রমিক ইউনিয়ন ভবনের নিচ দিয়ে টানা হয়েছিল। ভবনের নিচের অংশের পাইপের একটি অংশ ফেটে যাওয়ার কারণে পাম্প চালু হলে পাইপ থেকে পানি বাইরে বের হয়ে যাচ্ছে।
পাম্পটির প্রধান পাইপের ছিদ্র দিয়ে যা বের হচ্ছে, তা শুধু অপচয় হচ্ছে না, বরং আশপাশের এলাকায় সেই পানি ছড়িয়ে পড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি করছে। একই সাথে জমা হওয়া পানি এডিস মশার উপদ্রব বৃদ্ধি করার কারণে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। এছাড়া পাশের ব্যবসায়ীরা এবং মাছের আড়তদাররা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে বাধাগ্রস্ত হচ্ছেন। পৌরসভার এই পাম্পের সাপ্লাইয়ের পানি কোনো কাজে ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। দীর্ঘদিন ধরে এই পচা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারকারীরা নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই জীবন বাঁচাতে আড়পাড়া ও শিবনগরের বাসিন্দারা বাধ্য হয়ে বিভিন্ন বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করছেন। নিয়মিত পৌর কর ও পানির বিল পরিশোধ করা সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ার কারণে এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন। এই পানি প্রচণ্ড পচা গন্ধ এবং সবুজ রঙের, ফলে কোন গ্রাহক পানি পান করতে পারছেন না প্রায় ২ বছর যাবত।
সরেজমিনে দেখা গেছে, পাম্প চালুর সাথে সাথেই ফাটা পাইপের পানি বাইরে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধযুক্ত পানি বন্ধ, পাইপের ফাটা অংশ সংস্কার এবং পাম্পের আশপাশের পরিবেশ উন্নয়ন করতে কর্তৃপক্ষের চরম উদাসীনতা এই চরম দুর্ভোগের মূল سبب। শুধু তাই নয়, পৌর এলাকায় স্থাপিত ৬টি পানির পাম্পের মধ্যে আড়পাড়ার পাম্পটি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে। বাকি ৫টি পানির পাম্পের ভবনগুলোরও জরাজীর্ণ অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ার কারণে ভবন ও প্রাচীর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
আড়পাড়ার স্থানীয় বাসিন্দা হাফেজ জুনায়িদ হাছান বলেন, পৌরসভার পানি খাওয়ার কাজে ব্যবহার করা সম্ভব নয়। গোসলের জন্য ব্যবহার করার পর জানতে পারলাম আমার চুল পড়ছে। এই অবস্থার কি কোনো সমাধান হবে না? বাস টার্মিনাল পৌর পানির পাম্পের পাম্প অপারেটর হারুনুর রশিদ জানান, প্রায় এক বছর ধরে পাম্পটির প্রধান পানির লাইনের পাইপ ফেটে গেছে। যে কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানালেও তারা এসে দেখেছেন। বিদ্যমান সমস্যার সমাধানে অনেক অর্থের প্রয়োজন হওয়ায় এখনও এটি মেরামত হচ্ছে না। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ৩৪ কিলোমিটার প্রধান পাইপ লাইনের মাধ্যমে গ্রাহককে পানি সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে পৌর এলাকার প্রায় ১৩০০ গ্রাহক পানির এ সেবা পেয়ে থাকেন। প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে তিন দফায় পানি সরবরাহ করা হয়।
এই বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, ইতিপূর্বে ওই পাম্পে সংস্কার করা হয়েছিল। তবে এটি সম্পূর্ণরূপে সংস্কার করতে পূর্ণ বাজেটের প্রয়োজন। যে কারণে বিলম্ব হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন