প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
থাইল্যান্ডে এক বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রায় একটি পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় নিহত ভিক্ষুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে, বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন। জানা গেছে, ট্রাকটি ১১ বছর বয়সী এক কিশোর চালাচ্ছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় মুকদাহান হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবারের ওই দুর্ঘটনার পর এখনো ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি আটজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে। তখন ৩৫ জন ভিক্ষু এবং ৫ জন সাধারণ অনুসারী একটি তীর্থযাত্রার অংশ হিসেবে রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় ট্রাকটি তাদেরকে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, ১১ বছর বয়সী বালক ট্রাকটি চালাচ্ছিল। সে অনুমতি ছাড়াই তার বাবা-মায়ের গাড়ি নিয়ে চালাচ্ছিল।
দুর্ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু নিহত হয় এবং পরে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু ঘটে।
মুকদাহান সিটি পুলিশের প্রধান প্রযুত রুয়াংথংকাম এএফপিকে জানিয়েছেন, ওই কিশোর এখনও পুলিশের কাছে কোনো জবানবন্দি দিতে সক্ষম হয়নি। তাকে শিশু কল্যাণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার পাশে তার মা রয়েছেন।
থাইল্যান্ডে ১২ বছরের কম বয়সীদের কোনো ফৌজদারি দায়বদ্ধতা নেই।
পুলিশ তদন্তের অংশ হিসেবে বেঁচে থাকা ভিক্ষুদের কাছ থেকেও সাক্ষ্য নিচ্ছে বলেও তিনি জানান।
থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা প্রায়ই ধর্মীয় শোভাযাত্রা পরিচালনা করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে শুভেচ্ছাসূচক দান গ্রহণ করেন।
মুকদাহানের একটি পাহাড়চূড়ার মন্দির ওয়াট রোই ফ্রা ফুত্থাবাত ফু মনোরোমের একজন প্রতিনিধি এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ও আহত ভিক্ষুদের পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীদের মন্দিরে আশ্রয় দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন