প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারীদের স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাব অব অগ্রদূত ঢাকা নতুন একটি কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। একই সময় সংগঠনটি বন্ধুত্ব, সেবামূলক কার্যক্রম ও আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সম্প্রতি রাজধানী ঢাকা গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কামরুন নাহার শিউলী এবং বিদায়ী সভাপতি শাহিনা হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। সদস্যরা সেখানে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেছেন।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আনজুমান নাহার ও মাহুয়া আহমেদ। সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মৃদুলা রশীদ, কোষাধ্যক্ষ হয়েছেন আনজুমান আক্তার বেলী। এছাড়া আন্তর্জাতিক সেবা সংগঠক (আইএসও) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবরিনা সাদাত এবং করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এলিজা পারভীন।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামিম খান্দাকার নবনির্বাচিত কমিটির সদস্যদের কলার পরিয়ে দেন। তিনি অসহায় মানুষ, বিশেষ করে নারীদের কল্যাণে আরও বেশি কাজ করার জন্য আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও প্রাইম ব্যাংকের পরিচালক নাসিম আনোয়ার হোসেন এবং ক্লাবের প্রতিষ্ঠাপক সভাপতি কাওসার জাহান ফারিদা।
রোটারি পরিবারের সহযোগী সংগঠন ইনার হুইল ক্লাব আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের অংশ। সংবাদ বিজ্ঞপ্তি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন