প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’ এই সংক্ষিপ্ত পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের মঙ্গলবার (১৮ আগস্ট) দেওয়া এই পোস্টে তিনি কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি। তবে শুধু কয়েকটি শব্দের এই বার্তা নিয়ে নেটিজেনদের মধ্যে একাধিক কৌতূহল ও জল্পনা সৃষ্টি হয়েছে।
সালমান শাহর মৃত্যুর ঘটনাটি নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষিতে শাবনূরের এই পোস্টের সম্ভাব্য প্রেক্ষাপট নিয়েও নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও শাবনূর নিজে পোস্টটি সালমান শাহর মৃত্যুর মামলা কিংবা অন্য কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না বলতে পারেননি।
সালমান শাহর মৃত্যুর ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এই ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে। বিভিন্ন অভিযোগ উঠলেও শাবনূর বরাবরই সেগুলো অস্বীকার করে আসছেন।
এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে নতুন একটি তৎপরতা দেখা দিয়েছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ অভিনেতা ডন হক নামের অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে হাজির করার পর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের শুনানির ফলাফল অনুযায়ী, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের সামনে ডনের পূর্বের জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওই জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
এছাড়াও রাষ্ট্রপক্ষের আইনজীবীর মতে, জবানবন্দিতে সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করার ঘটনা, পরবর্তীতে ইনজেকশন দেওয়া এবং মৃত্যুর পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের কথাও রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়িটি ডন নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিল বলেও জবানবন্দিতে বলা হয়েছে।
কিন্তু এসব অভিযোগ এবং জবানবন্দির তথ্য বিচারিক প্রক্রিয়ায় রয়েছে এবং মামলাটি নিয়ে তদন্ত ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য দাবি দীর্ঘদিনের। তার ভক্ত এবং বিভিন্ন মহল থেকে ঘটনার সুস্পষ্ট তদন্ত এবং প্রকৃত সত্য প্রকাশের দাবি জানানো হচ্ছে। এই নিয়ে যখন শাবনূরের সংক্ষিপ্ত পোস্ট নতুন জল্পনাকে উস্কে দিচ্ছে।
সালমান শাহের সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে নব্বইয়ের দশক থেকেই নানা আলোচনা হয়েছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এমন গুঞ্জনও বিদ্যমান ছিল। কিন্তু শাবনূর বরাবরই বলেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি, সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের ধারণার সঙ্গে একমত পোষণ করে বলেছেন যে, তার ছেলে শাবনূরকে বোনের মতোই দেখতেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহ বড় পর্দায় অভিষিক্ত হন। পরে ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন। সিনেমাটি মুক্তির পর দর্শকের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল।
শুধু চার বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’সহ তাদের অভিনীত বেশিরভাগ সিনেমা দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল।
সালমান শাহের মৃত্যু মামলাটি নিয়ে যখন নতুন আলোচনা শুরু হয়েছে, ঠিক তখন শাবনূরের রহস্যময় পাঁচ শব্দের পোস্টটি জনমনে আরও কৌতূহল সৃষ্টি করেছে। তবে পোস্টটির প্রকৃত উদ্দেশ্য বা প্রেক্ষাপট সম্পর্কে আপাতত শাবনূর কিছু জানাননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন