প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটের বিশ্বনাথে ৫০ বছর বয়সী এক নারীকে আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে নুর উদ্দিন (৫০) নামক বাড়িওয়ালাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৭ জুলাই) ওই ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর পুলিশ নুর উদ্দিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নুর উদ্দিন পৌর শহরের পার্শ্ববর্তী জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর এলাকার একটি মহল্লায় কলোনি তৈরি করে ভাড়া দেন এবং সেখানেই ভুক্তভোগী নারী বসবাস করতেন।
মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন যে, গত ৩ জুলাই কাজের কথা বলে নুর উদ্দিন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর তিনি ভয়ভীতি দেখিয়ে আট দিন ধরে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। পরবর্তীতে ১০ জুলাই ওই নারী কৌশলে পালিয়ে যান। পালানোর পর, তিনি স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসা গ্রহণ করেন। কিছুটা সুস্থ হয়ে শুক্রবার বিশ্বনাথ থানায় গিয়ে ধর্ষণের মামলা করেন।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত মামলার আসামি নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং জেলে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন