প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ না থাকায় গত চার দিন ধরে কয়েক হাজার বাসিন্দা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। গত বৃহস্পতিবার রাতের পর বেশির ভাগ ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে গেলেও শুক্রবার সকাল পর্যন্ত সাতটি ভবনে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। এ পরিস্থিতি তৈরি হয়েছে এসব ভবনের অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগে কারিগরি ত্রুটির কারণে।
বিদ্যুৎ না থাকার কারণে এসব ভবনে পানির সরবরাহও ব্যাহত হচ্ছে। এর ফলে রান্না, গোসল ও অন্যান্য দৈনন্দিন কাজকর্মে বাসিন্দাদের জন্য ভোগান্তি সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
এ বিষয়ে বাসিন্দা মাহবুব হোসেন বলেন, চার দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করেও এমন ভোগান্তি মেনে নেওয়া খুবই কঠিন।
অন্যদিকে আরেক বাসিন্দা আরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের ফ্রিজের অনেক খাবার নষ্ট হয়ে গেছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানায়, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিয়েছিল। এর ফলে মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ডিপিডিসির উদ্যোগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপকেন্দ্রটি সচল করা সম্ভব হয়েছে। তবে সাতটি বাড়ির অভ্যন্তরীণ সংযোগে পৃথক ত্রুটি থাকার কারণে সেগুলোর বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন