প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কারণে আদালত ১৮ প্লট ক্রোকের নির্দেশনা দিয়েছেন। এছাড়া, অস্থাবর সম্পত্তি হিসেবে তার দুটি ব্যাংক অ্যাকাউন্টও অবরুদ্ধ করার আদেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার, ২০ আগস্ট, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশটি দেন। আদালতে দাখিল করা দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের জন্যই আদালতে আবেদন করেছে সংস্থাটি।
আদালতের আদেশ অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট জব্দের আওতায় এসেছে। এর পাশাপাশি, তার নামে থাকা দুই ব্যাংক হিসাবেও মোট ৩৭ হাজার টাকা রয়েছে, যা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক জানায়, এসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তদন্তের অংশ হিসেবে অভিযোগের বিষয়ে সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধ করার আবেদন করা হয়েছে। উল্লেখ্য, ইসলামি ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা এক মামলায়ও মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন