প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলার লালমোহনে মো. মাহে আলম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ তিন দিন পরে তার নিজ বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পেয়ারী মোহন এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
মৃত মাহে আলম পেয়ারী মোহন গ্রামের মৃত আজাহার সইয়ালের পুত্র।
স্থানীয় মসজিদের চিল্লার মুসল্লিরা ফজরের নামাজের জন্য দাওয়াত দিতে বাড়ি বাড়ি যাচ্ছিলেন। এ সময় তারা মাহে আলমের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা খোলা থাকায় ভেতরে উঁকি দিয়ে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এরপর তারা বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মাহে আলমের স্ত্রী রহিমা বেগম (৩৫) তার তিন সন্তানকে নিয়ে প্রায় ১৫ দিন আগে তজুমদ্দিন থানার শিবপুর খাসের হাট এলাকায় তার বাবার বাড়িতে গিয়েছিলেন। এই সময় মাহে আলম একা বাড়িতে ছিলেন। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু আনুমানিক দুই থেকে তিন দিন আগে হয়েছে।
মাহে আলম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি ঢাকার প্রাইভেট ড্রাইভিংয়ের চাকরি ছেড়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছিলেন। তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনি এর আগে দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর লালমোহন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ আইনি প্রক্রিয়া শেষে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন