প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন শিশুটির বাবা সাইদুল ইসলাম। শুক্রবার রাতে, নিজের মেয়েকে নিয়ে শহরের ফেরিঘাট এলাকায় সুগন্ধা নদীতে ঝাঁপ দেয় লাকি আক্তার। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাদের জীবিত উদ্ধার করে।
ওই নারী দাবি করেন, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ায় মানসিক কষ্টে তিনি নদীতে ঝাঁপ দেন। মামলার বাদী সাইদুল ইসলাম জানিয়েছেন, গত একমাস আগে লাকির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় এবং সাবেক স্ত্রীটি পরিকল্পিতভাবে মেয়েকে হত্যার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন।
তিনি আরো বলেন, স্থানীয় লোকজন যদি দ্রুত উদ্ধার না করতেন, তবে মেয়েটি পানিতে ডুবে মারা যেত। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মামলার দায়েরের পরপরই আসামি লাকি আক্তারকে গ্রেপ্তার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন