প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩১ জুলাই ২০২৬ : বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। আজ তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৬ বছর বয়সে। এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন বারেসি। এসি মিলান ক্লাব এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এসি মিলান বলেছে, 'ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইতালির ফুটবল অঙ্গনে। তার আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল লেখা থাকবে। তার ৬ নম্বর জার্সি চিরকাল ক্লাবের পরিচয় ও ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।'
১৯৬০ সালের ৮ মে ইতালির ত্রাভালিয়াদো শহরে জন্মগ্রহণ করেন বারেসি। ইতালির জার্সিতে ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ৮১ ম্যাচে অংশ নিয়ে তিনি মাত্র এক গোল করেছেন। ১৯৮২ সালের বিশ্বকাপে তিনি ইতালির দলের সদস্য থাকলেও খেলার সুযোগ পাননি। কোচের সঙ্গে বিরোধের কারণে ১৯৮৬ সালের বিশ্বকাপ দলে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
১৯৯০ সালে বিশ্বকাপে বারেসি প্রথম খেলার সুযোগ পান। তবে আসরে ইতালি সেমিফাইনাল থেকে বিদায় নেয়।
১৯৯৪ বিশ্বকাপে ফাইনালে ওঠেন বারেসি। শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হার মানে ইতালি। টাইব্রেকারে ইতালির হয়ে প্রথম শট নেওয়া বারেসি গোল করতে ব্যর্থ হন।
খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন বারেসি এসি মিলানের হয়ে, যেখানে ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ৫৩২ ম্যাচে ১৬ গোল করেছেন। ১৫ মৌসুম ধরে তিনি ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন।
মিলানের হয়ে বারেসি তিনটি ইউরোপীয় কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) ও ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা অর্জন করেন। ১৯৯৭ সালে বারেসি অবসর নেওয়ার পরে তার সম্মানে ৬ নম্বর জার্সি তুলে রাখে মিলান। তিনি ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে এই বিরল সম্মানে ভূষিত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন