প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার পর বাংলাদেশের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার ভূয়সী প্রশংসা করেন।
চিঠিতে ইউএইতে বসবাসরত হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। নিহতদের পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানান।
আরও পড়ুন: পৌরসভাগুলোকে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে নির্দেশ।
তিনি বাংলাদেশ-ইউএইর দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ইউএইর প্রেসিডেন্ট। তিনি আশাবাদী যে, এই সফরের মাধ্যমে দুই বন্ধুত্বপূর্ণ দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন