প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সারাদেশে সকল ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য দাম পেতে পারে, সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, এটি বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন করার পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষক যেন কোনোভাবেই ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে ক্ষতির সম্মুখীন না হন, সে দিকে সরকার মনোযোগ দিয়েছে। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক কৃষকের স্বার্থ নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, মজুতদারের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাই ভেবে চিন্তে মজুত করবেন। বাজার পরিদর্শনের সময় মন্ত্রী শৈলকুপার বিভিন্ন হাট এবং বাজার ঘুরে দেখেন। তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর সমাধানের ব্যবস্থা করার পাশাপাশি সাধারণ কৃষক ও চাষিরা যাতে কোনোক্রমে ক্ষতির সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের কাজ করেন। এ সময় শৈলকুপার বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন