প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য সবুজ ফাঙ্গাস (ছত্রাক) পড়া পঁচা বনরুটি পরিবেশনের অভিযোগ উঠেছে।
এই ঘটনা সরকারি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেওয়া নিম্নমানের খাবার পরিবেশনের ফলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে শিক্ষা বিভাগের পক্ষ থেকে সত্যতা পাওয়া গেছে।
স্থানীয় ও অভিভাবক সূত্র জানায়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের টিফিন হিসেবে এই বনরুটি বিতরণ করা হয়। কিন্তু রুটিগুলো হাতে পাওয়ার পর শিক্ষকরা দেখতে পান সেগুলোর ওপর সবুজ রঙের ফাঙ্গাস (ছত্রাক) পড়ে আছে।
বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুলসুম বেগম বলেন, "রুটিতে ফাঙ্গাস বা ছত্রাক দেখা মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে রুটি বিতরণ বন্ধ করে দিয়েছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।"
ঘটনাটি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাৎক্ষণিকভাবে সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বর হোসেনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের দায়িত্ব দেন।
দায়িত্ব পেয়ে সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বর হোসেন ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। তদন্ত শেষে তিনি জানান, "শিক্ষার্থীদের জন্য ফাঙ্গাস পড়া রুটি পরিবেশনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা তদন্ত প্রতিবেদন তৈরি করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।"
শিশুখাদ্য পরিবেশনকারী সংস্থা ইএসডিও এর স্থানীয় প্রতিনিধি মনজু আলম বলেন, মেয়াদ থাকা সত্ত্বেও বনরুটিতে সবুজ ফাঙ্গাস পড়ার কারণ কি তিনি বুঝতে পারছেন না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।
অভিভাবকদের দাবি, কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সরবরাহকারী প্রতিষ্ঠান এবং এর পেছনে সংশ্লিষ্টদের গাফিলতি খতিয়ে দেখে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন